EURGBP ট্রেডিং EURGBP
Exness-এ ইন্ডাস্ট্রির গড়ের তুলনায় আরও 36% টাইট স্প্রেডে EURGBP সিএফডি ট্রেড করুন।1 আমাদের ট্রেডিং ক্যালকুলেটর ব্যবহার করে আপনার EURGBP সিএফডি ট্রেডিংয়ের খরচ অনুমান করুন এবং ফি-মুক্ত জমা ও উত্তোলনের পাশাপাশি সোয়াপ-ফ্রি ট্রেডিং উপভোগ করুন।
EURGBP হলো সবচেয়ে প্রতিষ্ঠিত কারেন্সি ক্রসগুলোর একটি, যা US ডলারকে মধ্যবর্তী মুদ্রা হিসেবে ব্যবহার না করে ইউরোজোন ও যুক্তরাজ্যের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক ট্র্যাক করে। দুই অঞ্চলের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্কের কারণে এই মুদ্রা জোড়ায় ধারাবাহিকভাবে উচ্চ লিকুইডিটি বজায় থাকে।
উচ্চ-প্রভাব সৃষ্টিকারী সংবাদ প্রকাশের সময় দ্রুত কার্যকরীকরণের জন্য Exness-এর মাধ্যমে EURGBP সিএফডি ট্রেড করুন।2 মার্কেটের গতিবিধি অনুসরণ করতে লাইভ প্রাইস চার্ট ব্যবহার করুন এবং ট্রেড করার আগে আপনার অবস্থানের পরিকল্পনা করতে ট্রেডিং ক্যালকুলেটর ব্যবহার করুন।
প্রাইস চার্টটি নির্দেশনামূলক এবং এটি ইন্সট্রুমেন্টের আস্ক প্রাইসের উপর ভিত্তি করে তৈরি। রিয়েল-টাইম কোটের জন্য অনুগ্রহ করে ট্রেডিং প্ল্যাটফর্মে যান। এই ক্যালকুলেটরের প্রদর্শিত ফলাফল শুধু শিক্ষামূলক ও আনুমানিক হিসাবের জন্য দেওয়া হয়েছে এবং এটিকে সম্পূর্ণ নির্ভরযোগ্য মনে করা ও এটির ভিত্তিতে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। অর্ডার কার্যকরীকরণের সময়ই কেবল রিয়েল-টাইম ফলাফল নির্ধারণ করা যায়। উপরের টেবিলে থাকা স্প্রেড পূর্ববর্তী ট্রেডিং দিনের গড় মানের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। মার্কেটের ভোলাটিলিটি, সংবাদ প্রকাশ, অর্থনৈতিক ঘটনাবলি, মার্কেট খোলা বা বন্ধ হওয়ার সময় এবং কী ধরনের ইন্সট্রুমেন্টে ট্রেড করা হচ্ছে তা সহ বিভিন্ন কারণে স্প্রেড ওঠানামা করতে পারে ও বাড়তে পারে।
একটি ফোরেক্স ট্রেডিং অ্যাপ।
প্রয়োজনীয় সব টুল
EURGBP ও অন্যান্য ফোরেক্স সিএফডি ট্রেড করুন, তহবিল পরিচালনা করুন এবং একটি সহজে ব্যবহারযোগ্য ট্রেডিং প্ল্যাটফর্মে মার্কেট বিশ্লেষণ করুন।
রিয়েল-টাইমে প্রতিক্রিয়া জানান
নির্ভরযোগ্য কার্যকরীকরণের মাধ্যমে অর্ডার খুলুন, পরিবর্তন করুন, বন্ধ করুন অথবা আংশিকভাবে বন্ধ করুন।2
তাৎক্ষণিকভাবে অর্থ উত্তোলন করুন
স্বয়ংক্রিয় অর্থ উত্তোলনের অনুমোদনের মাধ্যমে আপনার অর্থে 24/7 অ্যাক্সেস করুন।3
যেকোনো প্রশ্নের উত্তর পান
অ্যাপের লাইভ চ্যাটের মাধ্যমে 24/7 সহায়তার সাথে যোগাযোগ করুন।
মূল্যের গতিবিধি বিশ্লেষণ করুন
আমাদের উন্নত চার্ট ইঞ্জিনে থাকা 100টিরও বেশি নির্দেশক ব্যবহার করুন।
আপনার লোকসান সীমিত করুন
নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা থাকায় আপনার ব্যালেন্স কখনোই শূন্যের নিচে নামবে না।4
নিজের মতো করে ফোরেক্স ট্রেড করুন
সব স্তরের ট্রেডারের জন্য ডিজাইন করা একটি ঝামেলামুক্ত, ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস উপভোগ করুন।
EURGBP কী?
EURGBP হলো ইউরো (EUR) এবং ব্রিটিশ পাউন্ড (GBP) নিয়ে গঠিত একটি ফোরেক্স ক্রস পেয়ার। এটির মূল্য ইউরোজোন এবং যুক্তরাজ্যের অর্থনীতির তুলনামূলক পরিস্থিতিকে তুলে ধরে। আপনি যদি EURGBP ট্রেড করেন, তাহলে নিচের তিনটি বিষয় খেয়াল রাখুন:
কেন্দ্রীয় ব্যাংকের নীতি
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক অব ইংল্যান্ডের সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত ও নির্দেশনা ইউরো ও পাউন্ডকে ঘিরে প্রত্যাশা বদলে দিতে পারে।
তুলনামূলক অর্থনৈতিক ডেটা
মুদ্রাস্ফীতি, প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং মজুরি-সংক্রান্ত ডেটা এই দুই অর্থনীতির আপেক্ষিক শক্তি সম্পর্কে ট্রেডারদের মূল্যায়নকে প্রভাবিত করতে পারে।
যুক্তরাজ্য–ইউরোজোনের ঘটনাপ্রবাহ
ট্রেড বিষয়ক নীতি, রাজস্ব সংক্রান্ত পরিবর্তন এবং রাজনৈতিক ঘটনাবলি যেকোনো একটি মুদ্রার প্রতি মার্কেটের মনোভাবকে প্রভাবিত করতে পারে।
অন্যান্য ফোরেক্স জোড়া অন্বেষণ করুন
GBPUSD
ব্রিটিশ পাউন্ড বনাম US ডলার। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতির উপর নজর রাখা ট্রেডারদের জন্য এটি একটি প্রধান মুদ্রা জোড়া।
EURUSD
ইউরো বনাম US ডলার। ECB, ফেডারেল রিজার্ভের সিদ্ধান্ত এবং সামষ্টিক অর্থনৈতিক সংবাদের উপর নজর রাখা ট্রেডারদের কাছে এটি একটি প্রধান মুদ্রা জোড়া।
GBPJPY
ব্রিটিশ পাউন্ড বনাম জাপানি ইয়েন। এটি এমন একটি ক্রস, যা সুদের হার-সংক্রান্ত প্রত্যাশা এবং বৈশ্বিক ঝুঁকি-বিষয়ক মনোভাবের পরিবর্তনের প্রতি সংবেদনশীল হতে পারে।
কীভাবে অনলাইনে EURGBP সিএফডি ট্রেডিং শুরু করবেন
ধাপ 1
একটি অ্যাকাউন্ট খুলুন
Exness-এ সাইন আপ করুন এবং লাইভ ট্রেড করার আগে ঝুঁকিমুক্তভাবে EURGBP সম্পর্কে ধারণা নিতে একটি ফ্রি ডেমো অ্যাকাউন্ট দিয়ে শুরু করুন।
ধাপ 2
একটি কৌশল তৈরি করুন
আপনার এন্ট্রি, এক্সিট এবং ঝুঁকি পরিকল্পনা নির্ধারণ করতে আমাদের EURGBP চার্ট, মার্কেট বিষয়ক অন্তর্দৃষ্টি এবং নির্দেশক ব্যবহার করুন।
ধাপ 3
আপনার ট্রেড প্লেস করুন
আপনার কৌশল প্রস্তুত হয়ে গেলে, আপনার ট্রেডিং ক্যালকুলেটর খুলুন, খরচ দেখুন এবং আপনার প্রথম EURGBP সিএফডি ট্রেড করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
EURGBP মূলত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক অব ইংল্যান্ডের নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা, তুলনামূলক অর্থনৈতিক ডেটা এবং যুক্তরাজ্য ও ইউরোজোনের ট্রেড ও বিনিয়োগকে প্রভাবিতকারী বিভিন্ন ঘটনাপ্রবাহ দ্বারা প্রভাবিত হয়।
ইউরোজোন ও যুক্তরাজ্যের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং তাদের অর্থনৈতিক বৈশিষ্ট্যও অনেকটা একই রকম। তাই মার্কিন ডলারযুক্ত মুদ্রা জোড়াগুলোর তুলনায় EURGBP-এর মূল্য তুলনামূলকভাবে অল্প পরিসরে ওঠানামা করে। তবে বড় নীতিগত ঘোষণা সামনে রেখে ভোলাটিলিটি বেড়ে যেতে পারে।
লাইভ ট্রেডিং করার আগে আপনি একটি ডেমো ট্রেডিং অ্যাকাউন্টে অনুশীলন করতে পারেন। লাইভ ট্রেডিংয়ের ক্ষেত্রে, প্রয়োজনীয় অর্থের পরিমাণ আপনার অ্যাকাউন্টের ধরন, লিভারেজ, অবস্থানের আকার এবং ইন্স্ট্রুমেন্টের ট্রেডিংয়ের শর্তাবলীর মতো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। ট্রেড খোলার আগে প্রয়োজনীয় অর্থের পরিমাণ হিসাব করতে ট্রেডিং ক্যালকুলেটর ব্যবহার করুন।
হ্যাঁ, Exness EURGBP সিএফডি-তে নির্ধারিত লিভারেজ অফার করে। লিভারেজ সম্ভাব্য মুনাফার পাশাপাশি সম্ভাব্য লোকসানও বাড়িয়ে দেয়। তাই লিভারেজের ক্ষেত্রে সুস্পষ্ট ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল ব্যবহার করা উচিত।
নিয়ন্ত্রিত। নির্ভরযোগ্য। সুপরিচিত।
যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাতে মনোযোগ দিতে আমাদের দক্ষতা ও নির্ভরযোগ্যতা কাজে লাগান: আপনার ট্রেডিং কৌশল।
2008 সালে প্রতিষ্ঠিত
নিবেদিত ট্রেডারদের প্রয়োজনীয় শর্তাবলী প্রদানের প্রমাণিত অভিজ্ঞতার সুবিধা নিন।
24/7 সহায়তা
আপনার সবচেয়ে প্রয়োজনের সময় প্রশিক্ষিত পেশাদারদের কাছ থেকে 15টি ভাষায় উত্তর পান।
একাধিক নিয়ন্ত্রক লাইসেন্স
শীর্ষস্থানীয় বৈশ্বিক কর্তৃপক্ষের লাইসেন্সপ্রাপ্ত ও নিয়ন্ত্রিত ব্রোকারের সঙ্গে ট্রেড করুন।
আজই EURGBP ট্রেডিং শুরু করুন
ইন্ডাস্ট্রি গড়ের তুলনায় আরও 36% টাইট স্প্রেডে EURGBP সিএফডি ট্রেড করুন।1
- 16টি ব্রোকারের সবচেয়ে টাইট স্প্রেড-অনলি অ্যাকাউন্টগুলির মধ্যে তুলনা করে দেখা গিয়েছে যে, Exness প্রো অ্যাকাউন্ট 5–10 এপ্রিল 2026 পর্যন্ত সময়কালে EURGBP-তে সর্বনিম্ন মিডিয়ান স্প্রেড প্রদান করেছে।
- বিলম্ব ও স্লিপেজ ঘটতে পারে। কার্যকরীকরণের গতি বা নির্ভুলতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না।
- Exness-এ 98%-এরও বেশি অর্থ উত্তোলন স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াকৃত হয়। নির্বাচিত পেমেন্ট পদ্ধতির ওপর প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
- ট্রেডিং ঝুঁকিপূর্ণ। নিয়ম ও শর্তাবলী প্রযোজ্য।