Exness Trade অ্যাপের মাধ্যমে মোবাইলে ফোরেক্স ট্রেডিং

forex-mobile-trading-exness-cover.png

ফোরেক্স ট্রেডিং আর শুধু ডেস্কটপ স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন বেশিরভাগ ট্রেডার তাদের ফোনেই সবকিছু করতে চান। 

চার্ট বিশ্লেষণ থেকে শুরু করে সম্পূর্ণ ট্রেডিং কার্যকারিতা পর্যন্ত, চলতি পথে মার্কেটের গতিপ্রকৃতি অনুমান করা এবং সে অনুযায়ী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

Exness-এ মোবাইল ট্রেডিংকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। Exness Trade অ্যাপটি একটি বাধাহীন 360° ট্রেডিং অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। এতে ট্রেডাররা একটিমাত্র ওয়ার্কস্পেস থেকেই ট্রেড করা ও পরিবর্তন করা, চার্ট বিশ্লেষণ করা, অ্যালার্ট সেট করা, অর্থ জমা ও উত্তোলন করা সহ আরও অনেক কিছু করতে পারেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্রেডাররা ডেস্কটপ প্ল্যাটফর্মে যেসব উন্নত শর্তে অভ্যস্ত, ঠিক একই শর্তাবলী এখানেও উপভোগ করতে পারেন। যার মধ্যে রয়েছে 28টি মেজর ও মাইনর FX জোড়ায় ঘোষিত 22% স্প্রেড হ্রাস।1

এই গাইডে Exness-এ মোবাইলে ফোরেক্স ট্রেডিং কীভাবে কাজ করে, Exness Trade অ্যাপ কী কী সুবিধা দেয়, সক্রিয় ট্রেডারদের জন্য কোন ফিচারগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তর Exness ট্রেডিং প্ল্যাটফর্ম ইকোসিস্টেমে Exness টার্মিনাল, MT4 মোবাইল ও MT5 মোবাইল কীভাবে যুক্ত রয়েছে তা ব্যাখ্যা করা হয়েছে।

Exness-এর সক্রিয় ট্রেডারদের জন্য মোবাইলে ফোরেক্স ট্রেডিং কেন গুরুত্বপূর্ণ

ফোরেক্স মার্কেটগুলি বৈশ্বিক ট্রেডিং সেশনগুলির মাধ্যমে পরিচালিত হয়; বিশেষ করে, এশিয়া ও লন্ডন সেশন শুরুর সময়, মার্কিন সেশন চলাকালীন এবং CPI প্রকাশ, NFP ও কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টগুলির সময় মার্কেটের গতিবিধি অনেক বেড়ে যায়।

এই মুহূর্তগুলিতে ট্রেডারদের পক্ষে সবসময় তাদের ডেস্কে থাকা সম্ভব নয়। মোবাইল ট্রেডিং তাদের অবস্থান মনিটর করতে, মার্কেটের পরিস্থিতি ট্র্যাক করতে এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সাহায্য করে।

Exness Trade অ্যাপ হলো Exness ট্রেডারদের জন্য মূল মোবাইল প্ল্যাটফর্ম। একটি অ্যাপ থেকেই ট্রেডাররা অ্যাকাউন্ট খুলতে ও পরিচালনা করতে, যাচাইকরণ সম্পন্ন করতে, তহবিল জমা ও উত্তোলন করতে, বিভিন্ন ইন্স্ট্রুমেন্ট দেখতে, ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করে অনুশীলন করতে এবং লাইভ ট্রেড করতে পারেন। ট্রেডিং ইকোসিস্টেম সম্পর্কে আরও বিস্তারিত ধারণার দেওয়ার জন্য, Exness ট্রেডিং প্ল্যাটফর্ম পেজে অ্যাপটি কীভাবে Exness টার্মিনাল এবং MetaTrader-এর সাথে কাজ করে তা ব্যাখ্যা করা হয়েছে।

ins-cta-forex.png

ইন্ডাস্ট্রির সবচেয়ে টাইট স্প্রেড

28টি ফোরেক্স জোড়ায় 50% কম স্প্রেডের মাধ্যমে আমরা অন্য 15টি ব্রোকারকে ছাড়িয়ে গেছি।*

ফ্রি ডেমো ব্যবহার করে দেখুন
*

15টি ব্রোকারের সবচেয়ে টাইট স্প্রেড-অনলি অ্যাকাউন্টগুলির মধ্যে তুলনা করে দেখা গিয়েছে যে Exness প্রো অ্যাকাউন্টের স্প্রেড 5–10 এপ্রিল 2026 পর্যন্ত সময়কালে 28টি FX মেজর ও মাইনর জোড়ায় অন্যান্য ব্রোকারের গড় স্প্রেডের চেয়ে 50% কম ছিল।

একটি ফোরেক্স ট্রেডিং অ্যাপে কী কী থাকা উচিত—Exness চেকলিস্ট

একটি ফোরেক্স ট্রেডিং অ্যাপের কাজ শুধুমাত্র মূল্যের গতিবিধি দেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। 

ট্রেডারদের দরকার স্পষ্ট ভিজিবিলিটি, নিয়ন্ত্রণ, বিশ্লেষণের টুল, ঝুঁকি পরিচালনার ফিচার এবং নির্ভরযোগ্যভাবে অ্যাকাউন্টে অ্যাক্সেস। 

একটি মোবাইল ফোরেক্স ট্রেডিং অ্যাপ মূল্যায়নের সময় যে মূল বিষয়গুলি যাচাই করা উচিত তা নিচে দেওয়া হলো।

লাইভ স্প্রেড দেখার সুবিধা 

কোনো অবস্থান নেওয়ার আগে ট্রেডাররা যে খরচগুলি সবার আগে যাচাই করেন, তার মধ্যে স্প্রেড অন্যতম। এটি ট্রেড খোলার খরচের পাশাপাশি এন্ট্রি ও ব্রেকইভেন লেভেলেও প্রভাব ফেলে।

Exness Trade অ্যাপ ব্যবহার করে ট্রেডাররা ট্রেড করার আগে সরাসরি ইন্স্ট্রুমেন্ট স্ক্রিন থেকেই লাইভ মূল্য এবং মার্কেটের পরিস্থিতি দেখতে পারেন। EURUSD, GBPUSD, USDJPY, GBPJPY এবং DXY-এর মতো ইন্স্ট্রুমেন্টগুলিতে ট্রেড করার সময় এটি বিশেষভাবে কাজে লাগে।

যে 28টি মেজর ও মাইনর FX-এ স্প্রেড হ্রাস ঘোষণা দেওয়া হয়েছে, সেগুলির সবগুলিই Exness মোবাইল অ্যাপে উপলভ্য।

অ্যাপে উপলভ্য অর্ডারের ধরনসমূহ

মোবাইল ডিভাইসে ট্রেড করার জন্য শুধুমাত্র কেনা-বেচার সুবিধাই যথেষ্ট নয়। ট্রেডারদের মার্কেটের কার্যকরীকরণ, পেন্ডিং অর্ডার এবং ঝুঁকি পরিচালনার টুলে অ্যাক্সেস প্রয়োজন।

Exness Terminal-এ ট্রেডাররা মূল্য, ইকুইটির শতাংশ, অর্থ বা পিপের ভিত্তিতে টেক প্রফিট এবং স্টপ লস সেট করতে পারেন। এছাড়াও, তারা সরাসরি চার্টেই এই মানগুলি দেখতে ও পরিবর্তন করতে পারেন, ফলে অর্ডারগুলিতে সবসময় সহজেই অ্যাক্সেস পাওয়া যায় এবং তাদের এক্সপোজারের একটি ভিজ্যুয়াল উপস্থাপনা দেখা যায়।

মোবাইলে চার্টিং টুল

কার্যকর মোবাইল চার্টিংয়ের জন্য শুধুমাত্র একটি প্রাইস চার্টের চেয়েও বেশি কিছু প্রয়োজন হয়। ট্রেন্ড এবং গুরুত্বপূর্ণ স্তরগুলি বিশ্লেষণ করতে ট্রেডারদের একাধিক সময়সীমা, নির্দেশক এবং ড্রয়িং টুলের প্রয়োজন হয়।

Exness Trade অ্যাপে 100+ নির্দেশক এবং 50টি ড্রয়িং টুলসহ বিল্ট-ইন চার্টিং-এর সুবিধা রয়েছে। Exness টার্মিনাল রিয়েল-টাইম মূল্য, ওয়াচলিস্ট, ওয়ান-ক্লিক ট্রেডিং এবং পোর্টফোলিও ট্র্যাকিং সহ একই ট্রেডিং অভিজ্ঞতার একটি ব্রাউজার-ভিত্তিক সংস্করণ প্রদান করে।

charting-tools-exness-trade-app.png

মূল্যের অ্যালার্ট ও পুশ নোটিফিকেশন

মোবাইল ফোরেক্স ট্রেডিং মানে সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা নয়। 

মূল্যের অ্যালার্ট ট্রেডারদের একাধিক ইন্স্ট্রুমেন্ট অনুসরণ করতে এবং তাদের ট্রেডের জন্য গুরুত্বপূর্ণ স্তরগুলির উপর মনোযোগ ধরে রাখতে সহায়তা করে।

Exness Trade অ্যাপে অ্যাকাউন্টের কার্যকলাপ, অর্ডারের স্ট্যাটাস এবং নির্বাচিত মার্কেটের গতিবিধির জন্য অ্যালার্ট এবং ট্রেডিং নোটিফিকেশন রয়েছে।

ইন-অ্যাপ ইকোনমিক ক্যালেন্ডার

অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ এবং কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তগুলি মার্কেটের পরিস্থিতির উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

Exness Trade অ্যাপে বিভিন্ন বিশ্লেষণাত্মক রিসোর্স রয়েছে এবং Exness ইকোনমিক ক্যালেন্ডার ট্রেডারদের আসন্ন ইভেন্ট, পূর্বাভাস এবং ফলাফল ট্র্যাক করতে সাহায্য করে।

ফলাফল অনুমান করার পরিবর্তে, ট্রেডাররা এই তথ্য ব্যবহার করে উচ্চ ভোলাটিলিটির সময়ের জন্য প্রস্তুতি নিতে পারেন এবং সে অনুযায়ী ঝুঁকি পরিচালনা করতে পারেন।

কার্যকরীকরণের গতি এবং অর্ডারের মান

ট্রেডারদের জন্য, বিশ্লেষণের মতোই কার্যকরীকরণ সমানভাবে গুরুত্বপূর্ণ। একটি মোবাইল অ্যাপের মাধ্যমে অর্ডার দেওয়া ও পরিচালনা করা সহজ হওয়া উচিত, বিশেষ করে ভোলাটাইল মার্কেট পরিস্থিতিতে।

Exness Trade অ্যাপ ট্রেডারদের সেই একই অ্যাকাউন্ট অবকাঠামো ট্রেডিংয়ের শর্তাবলীতে অ্যাক্সেস দেয়, যা তারা Exness-এর অন্যান্য প্ল্যাটফর্মগুলিতে ব্যবহার করেন। এর মধ্যে রয়েছে FX মেজর এবং মাইনরে মার্কেটের সর্বনিম্ন স্প্রেড2, নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের তুলনায় তিন গুণ কম স্লিপেজ3 এবং তিন গুণ কম স্টপ আউট।4 

অর্থ জমা এবং উত্তোলন

মোবাইল ট্রেডিং শুধুমাত্র ট্রেড খোলা ও বন্ধ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। ট্রেডারদের অ্যাকাউন্টে অর্থ জমা পরিচালনা, ব্যালেন্স পর্যালোচনা এবং তহবিল উত্তোলন করার জন্যও একটি সহজ ব্যবস্থার প্রয়োজন হয়।

Exness Trade অ্যাপে আপনি অ্যাকাউন্ট পরিচালনা ও তৈরি করতে, তহবিল জমা এবং উত্তোলন করতে এবং অ্যাপের ভেতরেই অ্যাকাউন্টের বিস্তারিত পর্যালোচনা করতে পারবেন। 

প্ল্যাটফর্মের ব্যবহারযোগ্যতা কীভাবে Exness-এ সক্রিয় ফোরেক্স ট্রেডিংকে প্রভাবিত করে

একটি ভালো ট্রেডিং অ্যাপে এক ইন্স্ট্রুমেন্ট থেকে অন্য ইন্স্ট্রুমেন্টে পরিবর্তন করা, অবস্থান পর্যালোচনা করা এবং ঝুঁকি পরিচালনা করা সহজ হওয়া উচিত।

Exness Trade অ্যাপটি মার্কেট, চার্ট, অ্যাকাউন্টের তথ্য এবং অর্ডারের ইতিহাস দ্রুত অ্যাক্সেস করার জন্য ডিজাইন করা হয়েছে। ট্রেডাররা নিবন্ধন, অর্থ জমা, উত্তোলন এবং সহায়তা সহ অ্যাপ থেকেই তাদের সম্পূর্ণ অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন।

Exness Trade অ্যাপ এবং Exness টার্মিনাল— সবই এক জায়গায়

একজন ট্রেডার কীভাবে এবং কোথায় বসে ট্রেড করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার উপর ভিত্তি করে Exness বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের বিকল্প প্রদান করে। Exness Trade অ্যাপ এবং Exness টার্মিনাল উভয়ই Exness-এর নিজস্ব প্ল্যাটফর্ম, তবে এগুলি ভিন্ন ধরণের ট্রেডিংয়ের অভ্যাসের জন্য তৈরি।

exness-trade-app-exness-terminal.png

Exness Trade অ্যাপ

Exness Trade অ্যাপ হলো Exness-এর নিজস্ব মোবাইল অ্যাপ। এটি সেইসব ট্রেডারদের জন্য ডিজাইন করা হয়েছে যারা এক জায়গাতেই ট্রেডিং, চার্টিং, অ্যালার্ট, অ্যাকাউন্ট পরিচালনা, অর্থ জমা, উত্তোলন এবং বিশ্লেষণাত্মক রিসোর্স সহ একটি পরিচ্ছন্ন মোবাইল ইন্টারফেস চান।

অ্যাপটি Exness অ্যাকাউন্ট ব্যবহার করে তৈরি করা MT5 ট্রেডিং অ্যাকাউন্ট সমর্থন করে। 

Exness টার্মিনাল

Exness টার্মিনাল হলো Exness-এর নিজস্ব ওয়েব প্ল্যাটফর্ম। এটি ব্রাউজারে চলে এবং এটি সেইসব ট্রেডারদের জন্য তৈরি করা হয়েছে যারা আলাদা কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইনস্টল করতে চান না।

বিভিন্ন ডিভাইসে কাজ করে এমন ব্রাউজার-ভিত্তিক ইন্টারফেস পছন্দ করা ট্রেডারদের জন্য এটি আদর্শ। Exness টার্মিনালে ওয়ান-ক্লিক ট্রেডিং সহ অ্যাপের মতোই সব ট্রেডিং ফাংশনালিটি রয়েছে।

ins-cta-exness-terminal.png

আপনার এক্সপোজার নিয়ন্ত্রণে রাখুন

এক স্ক্রিনে একসাথে 8টি পর্যন্ত চার্ট দেখুন এবং এক নজরে আপনার ঝুঁকি পরিচালনা করুন।

Exness টার্মিনাল ব্যবহার করে দেখুন

MT4 এবং MT5 মোবাইল অ্যাপ

যেসব ট্রেডার ডেস্কটপে MT4/MT5 ব্যবহার করেন, তাদের মধ্যে অনেকেই MetaTrader মোবাইল অ্যাপ ব্যবহার করতে পছন্দ করেন। বৃহত্তর প্ল্যাটফর্ম ইকোসিস্টেমের অংশ হিসেবে Exness MetaTrader অ্যাপগুলির মাধ্যমে মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস সমর্থন করে।

Exness Trade অ্যাপ MT5 ট্রেডিং অ্যাকাউন্ট সমর্থন করে। MT4 অ্যাকাউন্ট ব্যবহারকারী ট্রেডাররা তাদের MT4 ট্রেডিং সংক্রান্ত প্রয়োজনে MT4 মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন।

এটি ট্রেডারদের নমনীয়তা দেয়। তারা নিজস্ব মোবাইল অভিজ্ঞতার জন্য Exness Trade অ্যাপ, ব্রাউজার-ভিত্তিক ট্রেডিংয়ের জন্য Exness টার্মিনাল এবং MetaTrader পরিবেশ পছন্দ করলে MetaTrader মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন।

মোবাইল ফোরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে Exness মার্কেটের তুলনায় কেমন

মোবাইল অ্যাপ তুলনা করার সময় ট্রেডাররা সাধারণত ট্রেডিং খরচ, কার্যকরীকরণ, চার্টিং এবং অ্যাকাউন্ট পরিচালনার বিষয়গুলি দেখে থাকেন।

Exness Trade অ্যাপ এই সব প্রয়োজনীয় বিষয়গুলিকে এক জায়গায় একত্র করে, যেখানে একাধিক মার্কেট, চার্টিং টুল, অ্যালার্ট, অর্থ জমা, উত্তোলন এবং অ্যাকাউন্ট পরিচালনায় অ্যাক্সেস রয়েছে।

Exness Trade অ্যাপ এবং Exness টার্মিনাল উভয় প্ল্যাটফর্মেই মেজর ও মাইনর জোড়াগুলিতে হ্রাসকৃত স্প্রেড উপলভ্য, যা মোবাইল এবং ওয়েব উভয় ক্ষেত্রেই একটি ধারাবাহিক ট্রেডিং অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়তা করে।

mobile-forex-trading-exness-comparison.png

মূল বিষয়সমূহ

  • মোবাইল ফোরেক্স ট্রেডিং ট্রেডারদের ডেস্কটপের সাথে আবদ্ধ না থেকেই মার্কেট পর্যবেক্ষণ, অবস্থান পরিচালনা এবং মূল্যের গতিবিধি বা অর্থনৈতিক ইভেন্টগুলিতে প্রতিক্রিয়া জানানোর সুযোগ দেয়।
  • Exness Trade অ্যাপ ট্রেডিং, চার্টিং, অ্যালার্ট, মার্কেট বিশ্লেষণ, অ্যাকাউন্ট পরিচালনা, অর্থ জমা এবং অর্থ উত্তোলন এক জায়গায় একত্রিত করেছে। এর মূল ফিচারগুলির মধ্যে রয়েছে লাইভ মূল্য, অর্ডার নিয়ন্ত্রণ, চার্টিং টুল, পুশ নোটিফিকেশন এবং ইকোনমিক ক্যালেন্ডারে অ্যাক্সেস।
  • যেসব ট্রেডার অন্যান্য প্ল্যাটফর্ম পছন্দ করেন, তাদের জন্য Exness টার্মিনাল একটি ব্রাউজার-ভিত্তিক অভিজ্ঞতা প্রদান করে, অন্যদিকে MetaTrader ব্যবহারকারীদের জন্য MT4 এবং MT5 মোবাইল অ্যাপও উপলভ্য রয়েছে।
  • পরিশেষে, সেরা মোবাইল ট্রেডিং সেটআপ হলো সেটাই যা একজন ট্রেডারের কৌশল, ঝুঁকি পরিচালনার পদ্ধতি এবং কাজের ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

Exness কি মোবাইল ফোরেক্স ট্রেডিংয়ের জন্য ভালো?

Exness এর Exness Trade অ্যাপ, MT4 মোবাইল এবং MT5 মোবাইলের মাধ্যমে মোবাইল ফোরেক্স ট্রেডিং সমর্থন করে। Exness Trade অ্যাপ ট্রেডিং, চার্টিং, অ্যালার্ট, মার্কেট বিশ্লেষণ, অ্যাকাউন্ট পরিচালনা, অর্থ জমা এবং অর্থ উত্তোলন এক জায়গায় একত্রিত করেছে।

আমি কি Exness Trade অ্যাপে MT4 অ্যাকাউন্ট ব্যবহার করতে পারব?

না। Exness Trade অ্যাপ MT5 ট্রেডিং অ্যাকাউন্ট সমর্থন করে। MT4 অ্যাকাউন্টধারী ট্রেডাররা MT4 মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন।

আমি কি Exness-এর মাধ্যমে স্মার্টফোনে ফোরেক্স ট্রেড করতে পারব?

হ্যাঁ। আপনার অ্যাকাউন্টের ধরন এবং প্ল্যাটফর্ম পছন্দের উপর ভিত্তি করে, আপনি MT5 অ্যাকাউন্টের জন্য Exness Trade অ্যাপ অথবা MT4 ও MT5 মোবাইল অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনে ফোরেক্স ট্রেড করতে পারবেন।

আমি কি Exness মোবাইল অ্যাপের মাধ্যমে কম খরচে DXY ট্রেড করতে পারব?

অ্যাকাউন্টের ধরন এবং আঞ্চলিক উপলভ্যতার সাপেক্ষে Exness মোবাইল ট্রেডিং প্ল্যাটফর্মগুলির মাধ্যমে DXY ট্রেড করা সম্ভব। ট্রেড করার আগে লাইভ স্প্রেড, মার্জিনের প্রয়োজনীয়তা এবং চুক্তির শর্তাবলী যাচাই করে নিন। Exness-এর মার্কেট ডেটা তুলনার ভিত্তিতে, Exness-এ DXY স্প্রেড মার্কেটের মধ্যে সর্বনিম্ন।5

MT4 মোবাইল এবং Exness Trade অ্যাপের মধ্যে পার্থক্য কী?

MT4 মোবাইল হলো MT4 অ্যাকাউন্টের জন্য MetaTrader অ্যাপ। Exness Trade অ্যাপ হলো MT5 অ্যাকাউন্টের জন্য Exness-এর নিজস্ব মোবাইল প্ল্যাটফর্ম এবং এতে অ্যাকাউন্ট পরিচালনা, অর্থ জমা এবং উত্তোলন, অ্যালার্ট, মার্কেট বিশ্লেষণ এবং ইন-অ্যাপ সহায়তা রয়েছে।

Exness-এর সুবিধা কাজে লাগিয়ে ট্রেড করুন

এটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ নয়। অতীতের পারফরম্যান্স ভবিষ্যত ফলাফলের নির্দেশক নয়। আপনার মূলধন ঝুঁকিতে আছে, অনুগ্রহ করে দায়িত্বের সাথে ট্রেড করুন।.


  1. 22% হ্রাস বলতে প্রো অ্যাকাউন্টে মেজর ও মাইনর FX জোড়াগুলির গড় স্প্রেড হ্রাসকে বোঝায়, যেখানে 5–10 এপ্রিল 2026 পর্যন্ত সময়কালের স্প্রেডকে 08–13 মার্চ 2026 পর্যন্ত সময়কালের স্প্রেডের সাথে তুলনা করা হয়েছে।
  2. 16টি ব্রোকারের সবচেয়ে টাইট স্প্রেড-অনলি অ্যাকাউন্টগুলির মধ্যে তুলনা করে দেখা গিয়েছে যে Exness প্রো অ্যাকাউন্ট 5–10 এপ্রিল 2026 পর্যন্ত সময়কালে 28টি মেজর ও মাইনর FX জোড়াতে সর্বনিম্ন মিডিয়ান স্প্রেড প্রদান করেছে।
  3. 3x কম স্লিপেজ বলতে সেপ্টেম্বর 2024 থেকে জুলাই 2025 পর্যন্ত সংগৃহীত ডেটার উপর ভিত্তি করে XAUUSD এবং USOIL সিএফডি-এর জন্য Exness স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট বনাম অন্যান্য 4টি ব্রোকারের অনুরূপ অ্যাকাউন্টগুলিতে পেন্ডিং অর্ডারের গড় স্লিপেজ হারকে বোঝায়। বিলম্ব ও স্লিপেজ ঘটতে পারে। কার্যকরীকরণের গতি বা নির্ভুলতার ব্যাপারে কোনো নিশ্চয়তা প্রদান করা হয় না।
  4. গড়ে, Exness-এর স্টপ আউট প্রতিযোগীদের তুলনায় 3 গুণ কম। এই বিশ্লেষণটি এপ্রিল 2025-এর অর্ডারগুলির উপর ভিত্তি করে করা হয়েছে, যেখানে Exness-এর 0% স্টপ-আউট লেভেলকে 3টি প্রতিযোগীর স্তরের (15%, 20%, 50%) সাথে তুলনা করা হয়েছে। চরম অনুপাতগুলির মান স্বাভাবিক করতে স্টপ আউটের ফলাফলগুলির উপর স্কোয়ার-রুট ট্রান্সফরমেশন প্রয়োগ করা হয়েছে এবং মানগুলি নিকটবর্তী পূর্ণ সংখ্যা হিসেবে নেয়া হয়েছে; তবে স্টপ আউটকে পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে এমন শর্তাবলীকে এতে বিবেচনায় নেওয়া হয়নি।
  5. 10টি ব্রোকারের সবচেয়ে টাইট স্প্রেড-অনলি অ্যাকাউন্টগুলির মধ্যে তুলনা করে দেখা গিয়েছে যে Exness প্রো 29 মার্চ - 4 এপ্রিল 2026 পর্যন্ত সময়কালে সর্বনিম্ন DXY গড় স্প্রেড প্রদান করেছিল।

সম্পর্কিত নিবন্ধসমূহ


সমস্ত নিবন্ধে ফিরে যান