কীভাবে Exness টার্মিনালে মাল্টি-চার্ট ট্রেডিংয়ের মাধ্যমে একই সাথে 8টি পর্যন্ত ইন্সট্রুমেন্ট পর্যবেক্ষণ করবেন

multi-chart-trading-exness-cover.png

একাধিক মার্কেট পর্যবেক্ষণ করার মানে এই নয় যে, আপনাকে ডজন ডজন ট্যাবের মধ্যে আসা-যাওয়া করতে হবে বা বারবার চার্ট পরিবর্তন করতে হবে।

আপনি একাধিক ইন্স্ট্রুমেন্ট তুলনা, সংশ্লিষ্ট মার্কেট অনুসরণ বা বিভিন্ন সময়সীমা বিশ্লেষণ — যাই করুন না কেন, Exness টার্মিনাল-এর মাল্টি-চার্ট ট্রেডিং আপনাকে একটি ওয়ার্কস্পেসে আটটি পর্যন্ত চার্ট দেখার সুযোগ প্রদান করবে।

এই নিবন্ধে আমরা ব্যাখ্যা করব মাল্টি-চার্ট ট্রেডিং কীভাবে কাজ করে, Exness টার্মিনালে এটি কীভাবে সেটআপ করতে হয় এবং বিভিন্ন ট্রেডিং পদ্ধতির ক্ষেত্রে এটি কীভাবে ব্যবহার করতে হয়।

Exness টার্মিনালে মাল্টি-চার্ট ট্রেডিং কী?

মাল্টি-চার্ট ট্রেডিং একই স্ক্রিনে একাধিক চার্ট দেখার ও সাজানোর সুযোগ প্রদান করে, ফলে পছন্দ অনুযায়ী মার্কেট বিশ্লেষণ করা আরও সহজ হয়।

আপনার ট্রেডিং পদ্ধতির সাথে মিলিয়ে প্রতিটি চার্ট আলাদাভাবে কাস্টমাইজ করা যায়। উদাহরণস্বরূপ, আপনি যা যা করতে পারবেন:

  • পারস্পরিক সম্পর্কযুক্ত মার্কেটগুলো পাশাপাশি রেখে পর্যবেক্ষণ করা।
  • একই ইন্স্ট্রুমেন্টকে একাধিক সময়সীমায় তুলনা করা।
  • বিভিন্ন ধরনের চার্ট ব্যবহার করা।
  • প্রতিটি চার্টে নির্দিষ্ট টেকনিক্যাল নির্দেশক প্রয়োগ করা।
ins-cta-terminal-decisions.png

আরও সহজে আরও ভালো সিদ্ধান্ত নিন

লেআউট সংরক্ষণ করুন, টেমপ্লেট ব্যবহার করুন অথবা 100টিরও বেশি নির্দেশক ও 50টি ড্রয়িং টুলের মাধ্যমে নির্বিঘ্নে চার্ট বিশ্লেষণ করুন।

Exness টার্মিনাল ব্যবহার করে দেখুন

কীভাবে Exness টার্মিনালে মাল্টি-চার্ট ট্রেডিং সেটআপ করা যায়

Exness টার্মিনালে একাধিক চার্ট সেটআপ করতে মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়:

  1. টার্মিনালের উপরের ডানদিকে থাকা লেআউট সেটআপ আইকনে ক্লিক করুন।
  2. সর্বোচ্চ আটটি চার্টসহ আপনার পছন্দের লেআউট বেছে নিন।
  3. প্রতিটি চার্টের জন্য একটি ইন্স্ট্রুমেন্ট নির্বাচন করুন, এরপর প্রয়োজন অনুযায়ী সময়সীমা, চার্টের ধরন ও নির্দেশক সমন্বয় করুন।
  4. সবকিছু সেটআপ হয়ে গেলে, ভবিষ্যৎ ট্রেডিং সেশনের জন্য নির্দেশকসহ আপনার চার্টের লেআউট সংরক্ষণ করতে সেভ করুন-এ ক্লিক করুন।
multi-chart-set-up.png

পরামর্শ: আপনি যদি সব চার্টে একই সেটিংস ব্যবহার করতে চান, তাহলে প্রতীক, সময়সীমা, ক্রসহেয়ার, সময় এবং তারিখের পরিসরের মতো নির্বাচিত উপাদানগুলো সিঙ্ক করতে পারেন।

  • লেআউট সেটআপ আইকনে ক্লিক করুন।
  • লেআউটে সিঙ্ক করুন-এর অধীনে, যেসব সেটিংস সিঙ্ক করতে চান সেগুলো টগল করে চালু করুন।

আপনার ট্রেডিং স্টাইলের সঙ্গে মানানসই সেটআপ খুঁজে পেতে আপনি ডেমো অ্যাকাউন্ট-এ বিভিন্ন লেআউট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন।

Exness টার্মিনালে মাল্টি-চার্ট ট্রেডিং দিয়ে আপনি যা যা করতে পারবেন

মাল্টি-চার্ট ট্রেডিং ব্যবহারের একক কোনো “সেরা” পদ্ধতি নেই। আপনি কীভাবে আপনার চার্টগুলো সাজাবেন, তা নির্ভর করে আপনি কোন কোন মার্কেট অনুসরণ করেন এবং আপনি কী ধরনের বিশ্লেষণ করতে চান তার উপর। 

Exness টার্মিনালে এই ফিচারটি ব্যবহারের কয়েকটি উপায় এখানে দেওয়া হলো।

পারস্পরিক সম্পর্কযুক্ত মার্কেটগুলো তুলনা করুন

সংশ্লিষ্ট মার্কেটগুলোকে পাশাপাশি রেখে পর্যবেক্ষণ করলে একই সময়সীমায় তাদের মূল্য কীভাবে ওঠানামা করে তা তুলনা করা আরও সহজ হয়। একসঙ্গে ওঠানামা করে এমন ইন্স্ট্রুমেন্ট পর্যবেক্ষণ করার সময় এটি কাজে আসতে পারে।

একাধিক সময়সীমা পর্যবেক্ষণ করুন

স্বল্প-মেয়াদি মূল্যের ওঠানামা দেখার পাশাপাশি মার্কেটের সামগ্রিক ট্রেন্ড বুঝতে একই ইন্স্ট্রুমেন্টকে বিভিন্ন সময়সীমা জুড়ে প্রদর্শন করুন।

একাধিক মার্কেট ট্র্যাক করুন

আলাদা আলাদা চার্টের মধ্যে সুইচ না করে একসাথে একাধিক ইন্স্ট্রুমেন্ট দৃশ্যমান রাখুন।

multi-chart-trading-exness-markets.png

বিভিন্ন সেটআপ সংরক্ষণ করে রাখুন

ভিন্ন ভিন্ন ট্রেডিং রুটিনের জন্য চার্টের বিন্যাস তৈরি করে তা সংরক্ষণ করুন, যাতে প্রয়োজন হলে সেগুলি ব্যবহার করার জন্য প্রস্তুত থাকে। উদাহরণস্বরূপ, আপনি স্বল্প-মেয়াদি বিশ্লেষণের জন্য একটি সেটআপ এবং দীর্ঘমেয়াদী চার্ট দেখার জন্য আরেকটি সেটআপ সংরক্ষণ করে রাখতে পারেন।

বিভিন্ন ট্রেডার কীভাবে মাল্টি-চার্ট ট্রেডিং ব্যবহার করেন

মাল্টি-চার্ট লেআউটটি বিভিন্ন ট্রেডিং স্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়া যায়, যা এটিকে নানা ধরনের ট্রেডারের জন্য উপযোগী করে তোলে।

ট্রেডিং স্টাইল

উদাহরণ

ব্যবহার

স্ক্যাল্পার

EURUSD, GBPUSD, XAUUSD ও US100

দ্রুত প্রতিক্রিয়া দেখাতে একাধিক ইন্স্ট্রুমেন্ট বা সময়সীমা পর্যবেক্ষণ করুন।

নিউজ ট্রেডার

XAUUSD, US500, EURUSD ও USDJPY

গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইভেন্টের সময় একাধিক মার্কেট পর্যবেক্ষণ করুন, যাতে দ্রুত ট্রেড করতে পারেন।

কোরিলেশন ট্রেডার

EURUSD ও USDCHF

পারস্পরিক সম্পর্কযুক্ত ইন্স্ট্রুমেন্টগুলোকে পাশাপাশি তুলনা করুন, দেখুন কোথায় তাদের মূল্যের গতিবিধি একই দিকে চলছে বা ভিন্ন দিকে যাচ্ছে।

মাল্টি-টাইমফ্রেম ট্রেডার

EURUSD (M15, H1, H4 ও D1)

একই ইন্সট্রুমেন্টকে একসাথে একাধিক সময়সীমায় রেখে সরাসরি বিশ্লেষণ করুন।

সক্রিয় ইন্ট্রাডে ট্রেডার

সর্বোচ্চ আটটি ঘন ঘন ট্রেড করা ইন্স্ট্রুমেন্ট

ট্রেডিং দিনের পুরো সময়জুড়ে ঘন ঘন ট্রেড করা মার্কেটগুলো দৃশ্যমান রাখুন।

ins-cta-exness-terminal-tools.png

আপনার প্রয়োজনীয় সব টুল এক জায়গায়

একটি ব্যবহারকারী-বান্ধব স্ক্রিনেই চার্ট দেখুন, ট্রেড করুন এবং আপনার তহবিল পরিচালনা করুন।

Exness টার্মিনাল ব্যবহার করে দেখুন

Exness টার্মিনালের অংশ হিসেবে মাল্টি-চার্ট ট্রেডিং

Exness টার্মিনালে উপলভ্য অন্যান্য টুলের সঙ্গে মিলিয়ে মাল্টি-চার্ট ট্রেডিং কাজ করে। ব্রাউজার থেকে বের না হয়েই, আপনি TradingView-চালিত চার্ট, টেকনিক্যাল নির্দেশক, ড্রয়িং টুল, ওয়াচলিস্টে অ্যাক্সেস করতে পারবেন এবং একই ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে ট্রেড প্লেস করতে পারবেন।

একসাথে, এই টুলগুলো আপনাকে একটি মাত্র ওয়ার্কস্পেস থেকেই নির্বিঘ্নে মার্কেট বিশ্লেষণ এবং ট্রেড পরিচালনা করার সুযোগ প্রদান করবে।

মূল বিষয়সমূহ

  • Exness টার্মিনালে একইসাথে আটটি পর্যন্ত চার্ট প্রদর্শন করুন।
  • স্বতন্ত্র ইন্স্ট্রুমেন্ট, সময়সীমা, চার্টের ধরন এবং নির্দেশক দিয়ে প্রতিটি চার্ট কাস্টমাইজ করুন।
  • নির্দিষ্ট ট্রেডিং রুটিনের জন্য বিভিন্ন চার্ট সেটআপ সংরক্ষণ করে পুনরায় ব্যবহার করুন।
  • মার্কেট তুলনা করতে, একাধিক সময়সীমা পর্যবেক্ষণ করতে অথবা একসাথে বেশ কয়েকটি ইন্স্ট্রুমেন্ট অনুসরণ করতে মাল্টি-চার্ট ট্রেডিং ব্যবহার করুন।
  • লাইভ ট্রেড করার আগে Exness ডেমো অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের লেআউট ব্যবহার করে দেখুন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

1. Exness টার্মিনাল কি মাল্টি-চার্ট ট্রেডিং সমর্থন করে?

Exness টার্মিনাল মাল্টি-চার্ট ট্রেডিং সমর্থন করে, যার মাধ্যমে আপনি ওয়েব-ভিত্তিক ট্রেডিং প্ল্যাটফর্মে একই সময়ে আটটি পর্যন্ত চার্ট প্রদর্শন করতে পারবেন।

একাধিক চার্ট খুলতে, Exness টার্মিনালের উপরের ডান কোণায় থাকা লেআউট সেটআপ আইকনে ক্লিক করুন এবং আপনার পছন্দের লেআউট বেছে নিন। এরপর আপনি প্রতিটি চার্টে একটি ইন্স্ট্রুমেন্ট যুক্ত করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী সময়সীমা, চার্টের ধরন ও টেকনিক্যাল নির্দেশক কাস্টমাইজ করতে পারবেন।

যেহেতু প্রতিটি চার্টের নিজস্ব সেটিংস থাকে, তাই আপনি আলাদা আলাদা ইন্স্ট্রুমেন্টকে পাশাপাশি তুলনা করতে পারবেন অথবা অন্যান্য চার্টকে প্রভাবিত না করেই বিভিন্ন সময়সীমা জুড়ে একই ইন্স্ট্রুমেন্ট দেখতে পারবেন।

2. আমি কি বিভিন্ন চার্ট লেআউট সংরক্ষণ করতে পারব?

আপনি আপনার নির্বাচিত ইন্স্ট্রুমেন্ট ও নির্দেশকসহ একাধিক চার্ট লেআউট সংরক্ষণ করতে পারবেন। এতে সবকিছু পুনরায় সেটআপ না করেই বিভিন্ন মার্কেট পরিস্থিতি, ট্রেডিং স্টাইল বা বিশ্লেষণের মধ্যে সহজে সুইচ করা যাবে।

3. আমি কি একাধিক চার্ট সিঙ্ক্রোনাইজ করতে পারব?

Exness টার্মিনাল আপনাকে একই লেআউটের চার্টগুলোতে প্রতীক, সময়সীমা, ক্রসহেয়ার, সময় এবং তারিখের পরিসর সিঙ্ক্রোনাইজ করার সুযোগ প্রদান করবে। অন্যান্য চার্টের সেটিংস স্বাধীন থাকে, ফলে আপনি প্রতিটি চার্ট আলাদাভাবে নিজের মতো করে সেট করতে পারবেন।

4. প্রতিটি চার্টে কি আলাদা আলাদা নির্দেশক থাকতে পারে?

প্রতিটি চার্টে নিজস্ব টেকনিক্যাল নির্দেশক, চার্টের ধরন, সময়সীমা এবং ইন্স্ট্রুমেন্ট থাকতে পারে। এতে আপনি প্রতিটি চার্টকে ভিন্ন ধরনের মার্কেট বিশ্লেষণের জন্য উপযোগী করে তুলতে পারবেন।

5. আমি কি প্রতিটি চার্টে আলাদা আলাদা ইন্স্ট্রুমেন্ট ও সময়সীমা ব্যবহার করতে পারব?

প্রতিটি চার্ট একটি নির্দিষ্ট ইন্স্ট্রুমেন্ট ও সময়সীমা প্রদর্শন করতে পারে। আপনি একই সময়ে একাধিক মার্কেট পর্যবেক্ষণ করতে পারবেন বা একই ইন্স্ট্রুমেন্টকে বিভিন্ন সময়সীমায় তুলনা করতে পারবেন।

6. মোবাইলে কি মাল্টি-চার্ট ট্রেডিং উপলভ্য?

মাল্টি-চার্ট ট্রেডিং বর্তমানে Exness টার্মিনালে উপলভ্য, যা একটি ওয়েব-ভিত্তিক ট্রেডিং প্ল্যাটফর্ম। Exness Trade অ্যাপ মোবাইল ডিভাইসে ট্রেডিং সমর্থন করে, তবে মাল্টি-চার্ট ফিচারটি ওয়েবের জন্য ডিজাইন করা হয়েছে।

7. Exness টার্মিনাল কি TradingView-এর সাথে সংযুক্ত করা যায়?

আপনি আলাদা TradingView অ্যাকাউন্ট ছাড়াই সরাসরি Exness টার্মিনালের মধ্যেই TradingView-এর চার্ট, টুল ও নির্দেশক ব্যবহার করতে পারবেন। 

Exness-এর সুবিধা কাজে লাগিয়ে ট্রেড করুন

এই নিবন্ধটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ হিসেবে গণ্য হবে না। অতীতের পারফরম্যান্স ভবিষ্যৎ ফলাফলের নিশ্চয়তা দেয় না। এই নিবন্ধে উপস্থাপিত তথ্য, উপাত্ত, মূল্য এবং মার্কেট পরিস্থিতি প্রকাশের তারিখ অনুযায়ী সঠিক; তবে তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। আপনার মূলধন ঝুঁকিতে রয়েছে। অনুগ্রহ করে দায়িত্বশীলভাবে ট্রেড করুন।


সম্পর্কিত নিবন্ধসমূহ


সমস্ত নিবন্ধে ফিরে যান