নাথান হালাবার সাক্ষাৎকার: কেন দ্রুত ফলাফলের চেয়ে শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ
বাইরে থেকে ট্রেডিংকে দ্রুতগতির বলে মনে হতে পারে। মূল্য ওঠানামা করে, চার্ট বদলায়, কয়েক সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু Exness টিম প্রো ট্রেডার নাথান হালাবা মনে করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি ট্রেড করার আগেই সম্পন্ন হয়।
তার প্রতিটি ট্রেডের পেছনে এমন একটি প্রক্রিয়া রয়েছে, যা মার্কেটের ওঠানামা শুরু হওয়ার অনেক আগেই শুরু হয়। প্রস্তুতি, ঝুঁকি ব্যবস্থাপনা, আবেগীয় শৃঙ্খলা এবং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করার মানসিকতা—এসবই আগে প্রতিক্রিয়া দেখানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
নাথানের কাছে, এই নীতিগুলোই দীর্ঘমেয়াদি ট্রেডিংয়ের ভিত্তি। শর্টকাট খোঁজা বা বারবার কৌশল বদলানোর পরিবর্তে তিনি মনে করেন, ট্রেডাররা এমন একটি পুনরাবৃত্তিযোগ্য প্রক্রিয়া থেকে উপকৃত হতে পারেন, যা যেকোনো মার্কেট পরিস্থিতিতে অনুসরণ করা যায়।
এই সাক্ষাৎকারে নাথান শৃঙ্খলাবদ্ধ ট্রেডিংয়ের পেছনের মনস্তত্ত্ব, কেন 1:3 ঝুঁকি-পুরস্কার অনুপাত তার ট্রেডিং পদ্ধতির অংশ, কীভাবে তিনি লোকসান ও প্রতিশোধমূলক ট্রেড সামলান এবং ট্রেডিংকে পেশা হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে ব্রোকারের নির্ভরযোগ্যতা ও তহবিলে অ্যাক্সেস কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে কথা বলেছেন।
একজন সিরিয়াস ট্রেডার এবং দ্রুত ফলাফলের পেছনে ছোটা ট্রেডারের মধ্যে পার্থক্য কোথায়?
একজন সিরিয়াস ট্রেডার বোঝেন যে ট্রেডিং একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এটা একটি ট্রেড, একটি দিন বা একটি ফলাফলের বিষয় নয়। মূল বিষয় হলো, দীর্ঘ সময় ধরে আপনি কতটা ধারাবাহিকভাবে নিজের পরিকল্পনা অনুসরণ করতে পারেন।
অনেকেই দ্রুত ফলাফল পাওয়ার আশায় ট্রেড করতে আসেন। সমস্যা হলো মার্কেটের কাছ থেকে যখন দ্রুত কিছু পাওয়ার প্রত্যাশা তৈরি হয়, তখন নিজের উপর চাপ তৈরি হয়। আপনি তখন জোর করে ট্রেড করতে শুরু করেন, ঝুঁকি বাড়ান বা এমন সেটআপে প্রবেশ করেন যা সাধারণত আপনি এড়িয়ে যেতেন। একজন সিরিয়াস ট্রেডার বিষয়টি অন্যভাবে চিন্তা করেন। তারা প্রস্তুতি, ঝুঁকি এবং সেটআপটি আদৌ নেওয়ার মতো কি না—এসবের উপরই মনোযোগ দেন।
আমার কাছে সিরিয়াস ট্রেডিংয়ের বিষয়টি প্রায় সম্পূর্ণ বিপরীত। এটি প্রস্তুতি, ধৈর্য এবং এটি মেনে নেওয়ার বিষয় যে, কখনও কখনও আসলে ট্রেড করার মতো কোনো সুযোগ থাকে না। আপনাকে সবসময় মার্কেটে থাকতে হবে না।

আবেগ দিয়ে নয়, নিয়ন্ত্রণ রেখে ট্রেড করুন
বিশ্লেষণ টুল ব্যবহার করুন অথবা আমাদের ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে আপনার কৌশলকে আরও নিখুঁত করে তুলুন।
আপনার ট্রেডিংয়ের মানসিকতায় শৃঙ্খলা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ভালো কৌশলও ব্যর্থ হতে পারে, যদি আপনি তা ধারাবাহিকভাবে মেনে চলতে না পারেন।
মার্কেট মানসিক চাপ তৈরি করে। কোনো ট্রেড আপনার বিপরীতে গেলে ভয় কাজ করে, আপনার পক্ষে গেলে উত্তেজনা আসে, আর লোকসানের পর আসে হতাশা। আপনি যদি এই সব আবেগের বশবর্তী হয়ে প্রতিক্রিয়া দেখান, তাহলে আপনি পরিকল্পনা অনুযায়ী ট্রেডিং করা বন্ধ করে মেজাজ অনুযায়ী ট্রেডিং করা শুরু করবেন।
তাই নিয়মের গুরুত্ব আছে। মার্কেট যখন বিভ্রান্তিকর হয়ে ওঠে, তখন এগুলো আপনাকে অনুসরণ করার মতো দিকনির্দেশনা প্রদান করবে। ট্রেডের আগে এই সব নিয়ম যত স্পষ্ট থাকবে, ট্রেডের সময় আবেগতাড়িত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তত কমবে।
শৃঙ্খলা মানে হলো আপনার আবেগ যখন অন্য কিছু করতে বলে, তখনও নির্ধারিত প্রক্রিয়া মেনে চলা।
কোনো ট্রেডে প্রবেশ করার আগে আপনি কীভাবে প্রস্তুতি নেন?
আমি এন্ট্রি নেওয়ার কথা ভাবারও আগে আমার প্রস্তুতি শুরু করি।
আমি মার্কেটের সামগ্রিক প্রেক্ষাপট বোঝার চেষ্টা করি, ইকোনমিক ক্যালেন্ডার যাচাই করি এবং আমি যে ইন্সট্রুমেন্টটি পর্যবেক্ষণ করছি, সেটিতে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট প্রভাব ফেলতে পারে কি না তা জানার চেষ্টা করি। এন্ট্রি নেওয়ার আগে আমার ধারণাটি কোন পর্যায়ে অকার্যকর হয়ে যাবে এবং কোথায় স্টপ লস হবে, সেটাও জানা দরকার। ঝুঁকি ঠিকভাবে হিসাব করতে না পারলে আমি ট্রেড থেকে দূরে থাকাই পছন্দ করি।
মানসিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। আমি যদি রাগান্বিত বা অমনোযোগী থাকি অথবা আগের লোকসান পুষিয়ে নেওয়ার কথা ভাবি, তাহলে সম্ভবত আমি আরেকটি সিদ্ধান্ত নেওয়ার জন্য সঠিক মানসিক অবস্থায় নেই। কখনও কখনও চার্ট থেকে সরে আসাটাও প্রস্তুতিরই অংশ।
আপনি প্রায়ই সরলতার কথা বলেন। সরলতা কেন গুরুত্বপূর্ণ?
অতিরিক্ত জটিলতা ট্রেডারদের নিজেদের নিয়ম ভাঙার জন্য অনেকগুলো বাড়তি অজুহাত তৈরি করে দেয়। তাই সরলতা শৃঙ্খলা বজায় রাখার বিষয়টিকে আরও সহজ করে তোলে।
আপনার যদি খুব বেশি নির্দেশক, কৌশল, সিগন্যাল আর ব্যতিক্রম কিছু থাকে, তাহলে আপনি শেষ পর্যন্ত প্রায় যেকোনো এন্ট্রির পক্ষে যুক্তি দাঁড় করানোর মতো কোনো না কোনো কারণ খুঁজে পাবেন। কৌশল সহজ হলে সেটআপটি বাস্তবে তৈরি হয়েছে নাকি হয়নি—তা পরিষ্কারভাবে বোঝা অনেক সহজ হয়ে যায়।
আমি মনে করি না ট্রেডারদের উপলভ্য সব কৌশল শেখার প্রয়োজন আছে। বরং তাদের নিজেদের পদ্ধতি এতটা গভীরভাবে বোঝা দরকার, যাতে তারা সেটি ধারাবাহিকভাবে প্রয়োগ করতে পারেন। শেখা আর আপনি যা করছেন তা বারবার বদলাতে থাকা—এই দুটির মধ্যে পার্থক্য আছে। আপনি যদি বারবার এক কৌশল থেকে আরেক কৌশলে চলে যান, তাহলে কোনো একটি কৌশল আয়ত্ত করার জন্য নিজেকে পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ নাও পেতে পারেন।
ট্রেডারদের ঝুঁকি-পুরস্কারের বিষয়টি কীভাবে বিবেচনা করা উচিত বলে আপনি মনে করেন?
আমি ট্রেডে ঢোকার আগেই ঝুঁকি ঠিক করে নিই। আমার পদ্ধতিতে 1:3 ঝুঁকি-পুরস্কার অনুপাত একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। ট্রেডের এন্ট্রি, স্টপ লস এবং সম্ভাব্য টার্গেটের মধ্যে আমার প্রয়োজনীয় কাঠামো না থাকলে, আমি তাতে অংশ নিই না।
এ কারণেই মূলধনের সুরক্ষা এতটা গুরুত্বপূর্ণ।
অনেক ট্রেডার মূলত কতটা আয় করতে পারবেন, সেদিকেই বেশি গুরুত্ব দেন। কিন্তু আপনার প্রথম দায়িত্ব হলো যে মূলধনের মাধ্যমে আপনি ট্রেডিং চালিয়ে যাবেন, তা সুরক্ষিত রাখা। লোকসান এই প্রক্রিয়ারই একটি অংশ। তবে অতিরিক্ত বড় অবস্থান নেওয়া বা আবেগের বশে সিদ্ধান্ত নেওয়ার কারণে নিয়ন্ত্রণহীন লোকসান হলে তা যেমন আপনার অ্যাকাউন্টে প্রভাব ফেলতে পারে, তেমনি পরবর্তী সিদ্ধান্ত পরিষ্কারভাবে নেওয়ার সক্ষমতাকেও প্রভাবিত করতে পারে।
ঝুঁকি ব্যবস্থাপনার একটি অংশ হলো ধৈর্য। ঝুঁকিটা যুক্তিসঙ্গত নয় বলে আপনি সিদ্ধান্ত নিলেন—এ কারণে আপনি কোনো সুযোগ হারাচ্ছেন না।
কঠিন কোনো ট্রেড বা টানা লোকসানের পর আপনার প্রতিক্রিয়া কেমন হয়?
একবার ক্ষতি হলে, অনেক ট্রেডারই সঙ্গে সঙ্গে তা পুষিয়ে নিতে চান। এখান থেকেই প্রতিশোধমূলক ট্রেডিংয়ের শুরু হতে পারে। পরবর্তী ট্রেডটি তখন আর সেটআপ কেন্দ্রিক থাকে না; বরং আগের ফলাফলের কারণে তৈরি হওয়া অনুভূতি কাটিয়ে ওঠার বিষয় হয়ে দাঁড়ায়।
এ অবস্থায়, জোর করে আরেকটা সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে আমি চার্ট থেকে সরে আসি। একজন ট্রেডার হিসেবে আমাকে যা ঘটেছিল তা পর্যালোচনা করতে হয়, ক্ষতিটা পরিকল্পনা অনুযায়ী হয়েছে নাকি পরিকল্পনা থেকে সরে যাওয়ার কারণে হয়েছে তা বুঝতে হয় এবং আবার পরিষ্কারভাবে ভাবতে পারলেই কেবল ট্রেডিংয়ে ফিরি।
লোকসান ট্রেডেরই অংশ। বিপদ তখন হয়, যখন একটি লোকসান থেকে পরবর্তী লোকসানের সূত্রপাত হয়।
শৃঙ্খলা মেনে ট্রেড করার চেষ্টা করার সময় ব্রোকারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
ট্রেডিং পরিকল্পনা নির্ভর করে সেটি যে পরিবেশে কার্যকর হচ্ছে তার উপর। প্ল্যাটফর্ম অস্থিতিশীল হলে, কার্যকরীকরণ ধারাবাহিক না হলে বা ট্রেডিং খরচ অস্পষ্ট হলে ট্রেডারকে আরও বেশি বিভ্রান্তি সামলাতে হয়।
আমি ট্রেড প্লেস করার আগে ট্রেডিংয়ের শর্তাবলী বুঝে নিতে চাই। প্ল্যাটফর্মের স্থিতিশীলতা, কার্যকরীকরণের গতি ও স্প্রেড—সবই গুরুত্বপূর্ণ, কারণ আমি চাই না অপ্রয়োজনীয় টেকনিক্যাল বিঘ্ন আমার আগে থেকেই ঠিক করে রাখা পরিকল্পনায় বাধা সৃষ্টি করুক।
বেশি ভোলাটিলিটির সময়ে বা উল্লেখযোগ্য সংবাদ প্রকাশের কাছাকাছি সময়ে এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তখন মার্কেটের পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হতে পারে।
আমার কাছে নির্ভরযোগ্যতা মানে হলো ট্রেডের যেসব অংশ আমার দায়িত্বের মধ্যে পড়ে, সেগুলোর উপর মনোযোগ দেওয়া: সেটআপ, ঝুঁকি, সময় নির্বাচন এবং নিয়ম মেনে চলা।

আত্মবিশ্বাসের সঙ্গে ট্রেড করুন
আমাদের ডেমো অ্যাকাউন্টে বাস্তব অর্থ ঝুঁকিতে না ফেলেই অনুশীলন করুন।
কেন অর্থ উত্তোলন মানসিকভাবে গুরুত্বপূর্ণ?
কারণ মানসিকভাবে ট্রেডিংয়ের মূলধন এবং ব্যক্তিগত মূলধনকে একই বিষয় মনে করা উচিত নয়।
সব অর্থ যদি ট্রেডিং অ্যাকাউন্টেই থেকে যায়, তাহলে প্রতিটি লাভকে ঝুঁকি নেওয়ার জন্য হাতের কাছে থাকা অতিরিক্ত অর্থ হিসেবে দেখা খুব সহজ হয়ে যায়। নিয়মিত অর্থ উত্তোলন এই অর্থকে আলাদা রাখে। লাভ উত্তোলন করে নেওয়ার পর, তা ট্রেডিং প্ল্যাটফর্মের স্ক্রিনে ভেসে থাকা কেবল আরেকটি নিছক সংখ্যা হয়ে থাকে না।
সামগ্রিক ট্রেডিং সম্পর্কের একটি অংশ হিসেবে তহবিলে সহজ অ্যাক্সেস থাকার বিষয়টি আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ। এটি ট্রেডিংয়ের জন্য ব্যবহৃত মূলধন এবং ইতোমধ্যে উত্তোলন করা অর্থকে পেশাদারভাবে পৃথক রাখতে সাহায্য করে।
এই পৃথকীকরণ স্ক্রিনে দেখানো ব্যালেন্সের প্রতি ট্রেডারদের তৈরি হওয়া অতিরিক্ত আবেগও কিছুটা কমাতে পারে।
নতুন ট্রেডারদের মধ্যে সাধারণত কী ধরনের ভুল ধারণা থাকে?
সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি হলো ট্রেডিংকে আর্থিক পরিস্থিতি দ্রুত বদলে দেওয়ার একটি সহজ উপায় হিসেবে মনে করা।
কেউ যদি তাৎক্ষণিক ফলফলের প্রত্যাশা নিয়ে মার্কেটে আসেন, তাহলে প্রতিটি ক্ষতি বাস্তবে যতটা, তার চেয়ে অনেক বড় মনে হতে শুরু করে। লোকসানকে একটি সম্ভাবনা-ভিত্তিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখার বদলে, তারা এটাকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখতে শুরু করতে পারেন।
আরেকটা ভুল ধারণা হলো, যত বেশি তথ্য জানা যাবে, ততই স্বয়ংক্রিয়ভাবে আরও ভালো ট্রেডার হওয়া যাবে। এতে অতিরিক্ত শেখার প্রবণতা তৈরি হতে পারে: আরেকটি কৌশল, আরেকটি নির্দেশক, আরেকজনকে অনুসরণ করা।
কিছু ক্ষেত্রে উন্নতি করতে হলে আপনাকে ইতোমধ্যে যা জানেন, সেটিই কাজে লাগাতে হবে।
একটি প্রক্রিয়া গড়ে তোলার জন্য যথেষ্ট জ্ঞান প্রয়োজন, এরপর সেটি বারবার অনুসরণ করার এবং ফলাফল থেকে শেখার জন্য প্রয়োজন হয় ধৈর্য।
আপনার পদ্ধতি থেকে ট্রেডাররা যদি একটি জিনিসই মনে রাখতে চান, তাহলে সেটি কী হওয়া উচিত?
দীর্ঘমেয়াদে চিন্তা করুন। ট্রেডিংকে একটি মাত্র ফলাফল দিয়ে বিচার করা যায় না। আপনার এমন একটা প্রক্রিয়া দরকার, যেটা আপনি লাভজনক ও লোকসানের—দুই ধরনের ট্রেডেই ধারাবাহিকভাবে অনুসরণ করে যেতে পারবেন।
কৌশলটি সহজবোধ্য রাখুন। ট্রেডে প্রবেশ করার আগে আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত, তা জেনে নিন। মেনে নিন যে ক্ষতি হবেই। আর যখন আবেগ আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে শুরু করবে, তখন মার্কেটকে আপনার প্রত্যাশামতো চলতে বাধ্য করার পরিবর্তে পিছিয়ে আসার মতো যথেষ্ট শৃঙ্খলা বজায় রাখুন।
দ্রুত ফলাফল পাওয়ার ধারণা মানুষকে ট্রেডের দিকে আকৃষ্ট করতে পারে, কিন্তু এতে ধারাবাহিকতা আসে না। আসল কাজ হলো মার্কেট যখন আপনাকে পরিকল্পনা থেকে সরে যাওয়ার যথেষ্ট কারণ দেখায়, তখনও বারবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে শেখা।
এই নিবন্ধটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ হিসেবে গণ্য হবে না। অতীতের পারফরম্যান্স ভবিষ্যৎ ফলাফলের নিশ্চয়তা দেয় না। এই নিবন্ধে উপস্থাপিত তথ্য, উপাত্ত, মূল্য এবং মার্কেট পরিস্থিতি প্রকাশের তারিখ অনুযায়ী সঠিক; তবে তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। আপনার মূলধন ঝুঁকিতে রয়েছে। অনুগ্রহ করে দায়িত্বশীলভাবে ট্রেড করুন।